বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৮৪৯ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী জাহেদুল ইসলাম (৫৫), নূরনবী মহুরি (৫০) ও ১৯ দিনের শিশু পরাগ নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে ও পেয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), একই উপজেলার আজাহার ইউনিয়নের মৃত ওসমান গনির ছেলে নূরনবী মহুরি ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকসেদ আলী ও রুপালি বেগম দম্পতির ১৯ দিন বয়সী ছেলে পরাগ।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ বলেন, আজ ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইক গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি এলাকার মৌসুমি তেলের পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকটি ধাক্কা দেয়।এতে ব্যাটারি চালিত ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এসময় চালকসহ ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশু পরাগের মা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..