বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০০০ বার পঠিত
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা ------- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে মারুফা আক্তার (১৫) নামের মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়ী থেকে বিষ্ণুপুর এলাকার মাদ্রাসায় যাওযার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মারুফা আক্তার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে। শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওযার জন্য বের হয় মারুফা। পরবর্তীতে মাদ্রাসা ছুটি হওয়ার পর সে বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ।

আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরোনে কালো রঙের বোরকা ছিল।

নিখোঁজ মদ্রাসা ছাত্রী মারুফা এর সন্ধান পেলে 01616-556231 অথবা 01792278455 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..