বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর’কে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর পক্ষ থেকে মির্জাগঞ্জের কৃতি সন্তান ও এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বশির আহম্মেদ’কে সম্মাননা স্মারক ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করেন সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির।

উল্লেখ্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অভিষেক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বশির আহম্মেদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তারই পরিপ্রেক্ষিতে তার তেজগাঁওয়ের কার্যালয়ে এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়।

বশির আহম্মেদ সম্মাননা প্রদানের জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি মির্জাগঞ্জের সমস্যা সমূহ চিহিৃত করে লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং তিনিও মির্জাগঞ্জের উন্নয়নের যে কোন প্রয়োজনে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..