মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনজুর মোরশেদ তুহিন, পটুয়াখালী থেকে:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭৯৭ বার পঠিত
পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন .........................ছবি সংগৃহীত

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের দুটি স্থানে পৃথকভাবে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির সমর্থক গ্রুপের উদ্যোগে ঝাউবন এলাকায় সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু, মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, সহসভাপতি নূরুল আমিন লিটন গাজী, যুবদল নেতা গোলাম রব্বানী ও জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।

অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক গ্রুপের উদ্যোগে তিতাস মোড় সুরাইয়া চৌধুরী ভবনের সামনে যুব সমাবেশ শেষে আরেকটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন, দেলোয়ার হোসেন, মো. সোহাগ ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী প্রমুখ।

পৃথক দুই যুব সমাবেশে বক্তারা দলের প্রতি আনুগত্য ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..