মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত
মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন .........................ছবি সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনরক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মিত হলো অত্যাধুনিক সাইক্লোন শেল্টার।

জার্মান সরকারের অর্থায়ন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (CCDB)-এর বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ আশ্রয়কেন্দ্রটি সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে উদ্বোধন করা হয়।

খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে তিনি শেল্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জমিদাতা মো. সেলিম মিয়া, ডাইকোনিয়া সংস্থার থমার্স মনিটরিং অফিসার, প্রকৌশলী রাহাতুল আরেফিন এবং কনসালটেন্ট রেবেকা ট্রেগারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

জানাগেছে, খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামে বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় ২৩ শতক জমির ওপর এ আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে চার শতাধিক মানুষ এখানে আশ্রয় নিতে পারবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কক্ষ, গবাদিপশুর রাখার ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ, বীজ সংরক্ষণাগার, জরুরি স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপক যন্ত্র, সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস সুবিধাসহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “উপকূলীয় জনপদের মানুষের আশ্রয়ের জন্য এমন আধুনিক সাইক্লোন শেল্টার নির্মাণ নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। দুর্যোগের সময় এটি হবে মানুষের নিরাপদ আশ্রয়স্থল। জমি দানকারী ব্যক্তি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ আশ্রয়কেন্দ্রটি যেন সবার নিজের সম্পদ হিসেবে পরিচ্ছন্ন ও সংরক্ষিত থাকে, সেই দায়িত্ব সবার।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..