বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

জনাব তারেক রহমানের উপস্থিতি দেশীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে: রুজন খান

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
তাড়াইল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব রকিবুর রহমান খান রুজন---------------------ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সক্রিয় উপস্থিতি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তাড়াইল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব রকিবুর রহমান খান রুজন।

তিনি বলেন, “বর্তমান সময়ে দেশের মানুষ দিশেহারা। গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। এমন বাস্তবতায় জনাব তারেক রহমানের উপস্থিতি রাজনীতিতে নতুন আশার আলো জাগিয়েছে।”

রুজন খান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান দলীয় নেতৃত্ব, রাজনৈতিক দিকনির্দেশনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এখন তার উপস্থিতি মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এতে করে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি মনে করেন, দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ একটি গ্রহণযোগ্য, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করছে। তারেক রহমানের নেতৃত্ব সেই প্রত্যাশা পূরণে সহায়ক হতে পারে। “তিনি তরুণদের কথা বলেন, আধুনিক চিন্তা ধারণ করেন এবং সময়োপযোগী রাজনীতির প্রয়োজনীয়তা অনুধাবন করেন,” যোগ করেন রুজন খান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে শুধু রাজনৈতিকভাবে নয়, সাংগঠনিকভাবেও নতুনভাবে গড়ে তুলতে সহায়ক হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক মহলেও এ বিষয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তারেক রহমানের উপস্থিতি দেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
শেষে রুজন খান বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা জনাব তারেক রহমানের রয়েছে। আমরা আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..