রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৩৭ বার পঠিত
নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত---------------------ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩জানুয়ারি) দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইল এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাতেমা জান্নাত , উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল ময়মনসিংহ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি নান্দাইল ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মিজানুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা অফিসার, নান্দাইল ময়মনসিংহ ।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন , সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সমাজসেবা অধিদফতর ইতিমধ্যে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন রেখে চলছে। এই দফতরের মাধ্যমে বয়স্ক ভাতা পঙ্গু ভাতা, বিধবা ভাতা, অসহায় অসচ্ছল মানুষের বেকারত্ব দূরীকরণে পাশে দাড়িয়ে সমস্যা লাঘবে সহায়ক ভুমিকা পালন করছে। তিনি সমাজের বিত্তবানদের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..