বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির ডাঃ ওহাব মিনার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৭৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ডাঃ ওহাব মিনার।
এ বিষয়ে পটুয়াখালী জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের কৌশলের অংশ হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে আসন সমঝোতার মাধ্যমে পটুয়াখালী-১ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) ডাঃ ওহাব মিনারকে চূড়ান্ত করা হয়েছে।
প্রার্থী ঘোষণার বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পটুয়াখালী-১ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, কেন্দ্রীয় ১০ দলীয় জোট যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, জেলা জামায়াতের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। একই বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ।
এদিকে জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন আরও জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে জোটবদ্ধভাবে মাঠে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জোট নেতাদের আশা, সম্মিলিত শক্তি ও সমন্বিত কর্মসূচির মাধ্যমে পটুয়াখালী-১ আসনে জনগণের আস্থা অর্জন করে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..