সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

বরগুনায় মুরাদের বিরুদ্ধে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৬০৬৪ বার পঠিত

সদ্য বিদায়ী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ও বরগুনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন জানান, মামলায় উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলায় জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। একজন আইনজীবী হিসেবে এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে নৈতিক দায়িত্ব থেকে মামলাটি করি।
এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন বলেন, মামলাটি গ্রহণ করে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি তদন্তের পর আমরা ন্যায়বিচার পাব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..