শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

উপজেলা স্টুডেন্টস’ ফোরামের ইফতারে মির্জাগঞ্জবাসীর মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৮৬৩ বার পঠিত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলার প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং দেশ ও জাতির কল্যাণে মেধাবী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি মো. শাকিল আহমেদ ও  সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট সৈয়দ মাহবুব হোসেন,  শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, টুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার,  রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম শিকদার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও  ড্যাব নেতা ডা. সাইফুল আজম রঞ্জু,  আসাদুজ্জামান সরোয়ার, সিনিয়রর সহকারী সচিব মোশারেফ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্যাহ পিন্টু, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, লায়ন ড. আলমগীর হোসেন, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি শাহাবুদ্দিন খান, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, মাহমুদুল হাসান সবুজ, গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাকালীন সভাপতি বোরহান উদ্দিন, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, অভিনেতা ইভান সাইর প্রমুখ।

এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের নেতৃবৃন্দ জানান, ঢাকায় অধ্যয়নরত মির্জাগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..