রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

রূপগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৯০ বার পঠিত
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ৪টায় গাউছিয়া মার্কেট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মিছিলে।

রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভুলতা এলাকায় সমবেত হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে নানা প্লাকার্ড শোভা পায়। খোলা ট্রাকে দাঁড়িয়ে দুই হাত নেড়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের অভিবাদন জানান মুস্তাফিজুর দীপু ভূইয়া।

র‌্যালিটি ভুলতা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এমপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এড. গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..