বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

এবার নিজের করা মামলাতেই বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬২৮০ বার পঠিত

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় করা নিজের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়।

একই ঘটনায় মিতুর বাবা মো. মোশারফ হোসেনের মামলায় কারাগারে আছেন বাবুল আক্তার।

আইনজীবীরা জানান, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকার বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মিতু। এ ঘটনায় বাবুল আক্তার প্রথম মামলা করেন। সেই মামলার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে গতকাল আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আসামীর আইনজীবী ইফতেখার সাইমুল জানান, মিতুর বাবার মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার কারাগারে আছেন। একই ঘটনায় দুটি মামলা চলতে পারে না। এটি ন্যায় বিচারের পরিপন্হি। সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত প্রথম মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন। তবে তদন্ত সংস্হা পরিবর্তনের আবেদন করেছেন বলে জানান আসামী পক্ষের আইনজীবীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..