শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন: মোরেলগঞ্জে বিদ্যালয়ের সহকারি শিক্ষককে বিরুদ্ধে ষড়যন্ত্র আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

বাজারে চড়া দামের নাভিশ্বাস থেকে একটু স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৬০৬৭ বার পঠিত

দীর্ঘদিন পর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। দুই-একটি পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও বেশ কয়েকটির দাম কমেছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।

রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। ভালো মানের দেশি পেঁয়াজের কেজি এখন ৩০ টাকা। ছোট আকারের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি। অবশ্য আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ৪৫-৫০ টাকা কেজি।

মগবাজার এলাকার ব্যবসায়ী মাসুদ আলী বলেন, ‘এখন নতুন পেঁয়াজের ভরা মৌসুম। প্রতিদিনই বাজারে ভালো মানের নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এজন্য দাম কমেছে।’

এদিকে ব্রয়লার মুরগির দাম টানা দুই সপ্তাহে ৩০ টাকার মতো কমেছে। মুরগির বাজারে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা কেজি। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি ২৪০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর লাল লেয়ার মুরগির কেজি ২৪০-২৫০ টাকা।

অপরিবর্তিত রয়েছে মুরগি ও মাছের দাম। মাছ বাজার দেখা গেছে, শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি ১৫০ থেকে ১৭০ টাকা। রুই ও কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা। ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা।

বেশিরভাগ সবজির দাম আগের মতোই। সবজির বাজারে দেখা গেছে, গত সপ্তাহে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শশার পাশাপাশি পাকা টমেটো ও গাজরের দাম কিছুটা কমেছে। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। এছাড়া ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। শালগমের (ওল কপি) কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। লালশাকের আঁটি ১০-১৫ টাকা, মুলাশাকের আঁটি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।

কেজিতে ৩-৫ টাকা দাম কমেছে আলুর। এছাড়া সরু চালের দাম কমেছে কেজিতে দুই টাকার মতো। দাম কমার তালিকায় আছে খোলা আটা (কেজিতে দুই টাকা পর্যন্ত কমেছে), মসুর ডালের (বড় দানা) দাম কমেছে কেজিতে ৫ টাকা। তবে ডিমের দাম হালিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..