মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশে করোনা টিকার কর্মসূচি পার করল এক বছর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩১ বার পঠিত

তখন নভেল করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। বাংলাদেশে করোনা দিন দিন গড়ছে শনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড। এমন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় টিকা কার্যক্রম।

যদিও টিকাগ্রহণ করা, না করা নিয়ে ছিল অজানা ভীতি। জনমনে এমন ভীতির মধ্যেই দেশবাসীকে করোনা থেকে সুরক্ষা দিতে শুরু হয় টিকাদান কর্মসূচি।

দিনটি ছিল ২৭ জানুয়ারি। গত বছরের আজকের এই দিন বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

সেদিন চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও মুক্তিযোদ্ধাসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ২৬ জনকে দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম টিকা নেন।

পরের দিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে ৫০০ জনের অধিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়। ২৭ ও ২৮ জানুয়ারি যাঁদের টিকা দেওয়া হয়, তাঁদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হয় কোভিশিল্ড দিয়ে।

এরপর বিভিন্ন দেশ ও সংস্থা ফাইজার, সিনোফার্ম, মডার্না ও সিনোভ্যাকের থেকে টিকা আসতে শুরু করে দেশে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের গতকাল বুধবার পর্যন্ত সারা দেশে প্রথম জোড টিকা পেয়েছে নয় কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৩০২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছে ছয় কোটি ৯৯ হাজার ৪১০ জন এবং বুস্টার ডোজ পেয়েছে এক কোটি ৩৩ লাখ আট হাজার ১১৯ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..