রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

আগামীকাল মেহেরপুর আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃবৃন্দ

ছামিন হোসেন (মুজিবনগর প্রতিনিধি)
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৮৮২ বার পঠিত

বৈষম্য, দুর্নীতি ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ জুলাই (মঙ্গলবার) মেহেরপুর সফরে আসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার সঙ্গে থাকবেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় কমিটির তরুণ নেতারা। এই সফরের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং “নতুন বাংলাদেশ” গড়ার স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—খলিশাকুন্ডি থেকে গাংনী বাজার পর্যন্ত পদযাত্রা ও পথসভা, বিকেল ৪টায় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে সমাবেশ, পরে পশুর হাট পর্যন্ত পদযাত্রা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেদারগঞ্জ বাজারে পথসভা এবং রাত ৮টায় মুজিবনগর উপজেলা অফিসের উদ্বোধন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..