শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে ‘এমজেএফ’ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৯২৯ বার পঠিত

আসাদুজ্জামান সজীব:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সাথে “ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন।

শুক্রবার ১১ জুলাই চৌধুরীর গুলশানের বাসভবনে নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন এমজেএফ এর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানালে তিনি সম্মতি প্রদান করেন।

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এ বর্ষীয়ান রাজনীতিবিদের সাথে দেশের চলমান বিভিন্ন বিষয় ও মির্জাগঞ্জের উন্নয়ন কর্মকান্ড ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় মির্জাগঞ্জের অবস্থান ও অবদান বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এল আর বাদল, জওহার ইকবাল খান, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির, দপ্তর সম্পাদক মাসুদ রানা ঝুমুর, সদস্য খন্দকার আতিকুর রহমান ও এস এম শাহজাদা শাহাদাত উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..