বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনা- ১ ও ২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ঘোষণা

বরগুনা (জেলা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৯৯৫ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনার দুটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ এবং বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, জেলা সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকন ও সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ আবু নাইম আনছারীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..