শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

ভারত সফরকে কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজ দলে বড়সড় পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬৪২৬ বার পঠিত

আয়ারল্যান্ডের কাছে খুব বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের ধাক্কা সামলাতেই নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন ভারত সফরের দলে ছয় পরিবর্তন এনে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ভারত সফরের জন্য আপাতত ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আইরিশদের বিপক্ষে খারাপ করেও এই সিরিজে অধিনায়ক হিসেবে আছেন কাইরন পোলার্ড।

তবে ব্যাটিং বিভাগে ব্যাপক পরিবর্তন এসেছে ক্যারিবীয় দলে। ব্যাটিং বিভাগ শক্ত করার আশায় দলে ফেরানো হয়েছে এনক্রুমা বনার, ব্র্যান্ডন কিং ও ড্যারেন ব্রাভোকে।

গত বছর বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর থেকে আর খেলার সুযোগ পাননি বনার। এ ছাড়াও ২০২০ সালের পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান কিং।

বোলিংয়ে দলে ফিরেছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। করোনা থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন ফ্যাবিয়ান অ্যালেন। ২০১৯ সালের পর ফিরেছেন কেমার রোচ। আগের সিরিজ থেকে দলে জায়গা হারিয়েছেন রোস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, জেডেন সিলস ও ডেভন টমাস।

ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমা বনার, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..