মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বেতাগীতে আগুন! ঘর পুড়ে সর্বশান্ত দুটি পরিবার

সাইফুল ইসলাম ফুয়াদ, বেতাগী দক্ষিণ (বরগুনা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬২৮০ বার পঠিত

সাইফুল ইসলাম ফুয়াদ, বেতাগী দক্ষিণ (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা জেলার বেতাগীতে অগ্নিকান্ডে এক বাড়ির দুই ঘর পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে আলেয়া বেগম (৬০) হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর করুণা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ওই গ্রামের বাসিন্দা সত্তার হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের সামশু মুন্সির ঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়। আগুন দেখে স্থানীয়রা ছুঁটে এসে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাঁরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সামশু মুন্সির জামাতা মো. লিটন জানান, আগুন নিভাতে যেয়ে তার শ্বাশুড়ি আহত হয় এবং এতে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার জানান, বেতাগী হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে একজন ভর্তি হয়েছেন। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল লতিফ হাওলাদার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাঁরা পৌঁছতে না পৌঁছতেই ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..