বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা চারদিন ‘গ্যাস থাকবে না’ বার্তাটি গুজব সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সব সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসি, অতিরিক্ত মূল্য দাবি নান্দাইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ফয়সাল আহমেদ সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬১০০ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ এবং হাওর-বাওরের পানি বেশি ব্যবহারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পূর্ব-পরিকল্পনা থাকতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকটাই কমবে।’

ভৌগলিক অবস্থানের কারণে বন্যার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় বন্ধ করতে হবে।’ এ ছাড়া নদী ড্রেজিংয়ের পলি মাটি ধানি জমিতে না ফেলে বিকল্প স্থানে ফেলার আহ্বান জানান শেখ হাসিনা।’

ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহারের ফলে দেশে ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় ক্ষতি আরও হবে এ কারণে যে, বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ একটি জায়গা। এ পানি কিন্তু আমাদের রক্ষা করে। বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে। এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভুমিকম্প হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। সেগুলো মাথায় রেখে আমাদের সব ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..