শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ

তিন দশকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের লিগেসি নাইট

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৩ বার পঠিত

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গত শ্রক্রবার ২২ শে আগস্ট ২০২৫, নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘লিগেসি নাইট’ নামক মিলনমেলার আয়োজন করা হয়। ১৯৫৩ সাল ১৯৮৩ পর্যন্ত তিন দশকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এ সময় দেশসেরা আইনজ্ঞ ড. কামাল হোসেন, ফরচুনা গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান নাসের বখতিয়ার, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহিদুল্লাহ খান বাদল, বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুর রহমান খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানাম আহমেদ, সাবেক মন্ত্রী এম এ সাত্তার এবং ক্লাব নটরডেমিয়ান্স প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব:) রেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। শতাধিক প্রাক্তন নটরডেমিয়ান এর স্বর্তস্ফুত উপস্থিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠেছিল।

অতিথিদের বক্তব্যে নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র এবং জুনিয়র মধ্যে যে ভাতৃত্ববোধের যে শিক্ষা আমরা কলেজ জীবনে শিক্ষালাভ করেছি তার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সমাজের জন্য কল্যাণকর কাজে নটরডেমিয়ানদের আরো ব্রতী হওয়ার বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..