মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ভেঙ্গে রোগীর মাথায়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৩৫৮ বার পঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডের ছাদ ভেংগে পরে চিকিৎসাধীন এক রোগী মাথায় মারাত্মকভাবে আহত হন। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য রোগীরা। আহত রোগীর নাম আব্দুস ছালাম (৬০)। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে এ হাসপাতালে ভতি হন।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার সময় হাসপাতালের দোতালার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অন্য রোগীরা আহত আব্দুস সালামকে সরিয়ে পাশের রুমে নিয়ে যায়। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার বলেন, একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আহত রোগীকে অন্য কক্ষে স্থানাস্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ২৪ ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে। হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। আশাকরি কিছুদিনেই ভিতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহবান করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..