শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়বো : নতুন পুলিশ সুপার

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৬২৩৯ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।বুধবার (২৪ আগষ্ট) ২০২২ ইং বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি ।

এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ, সদর থানার (ওসি )আলী আহম্মেদ, তালতলী থানার (ওসি) শাখাওয়াত হোসেন তপু, বেতাগী থানার (ওসি) শাহ আলম, বামনা থানার (ওসি) বশির আহমেদ, পাথরঘাটা থানার (ওসি) আবুল বাশার, আমতলী থানার (ওসি) মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য

পদস্থ কর্মকর্তারা, পাশাপাশি বরগুনা জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণও নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করেন।

পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বলেন মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এবং জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এর আগে, বিশেষ শাখা, এসবি ঢাকায় কর্মরত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..