সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘রোহিঙ্গা সংকটে অর্থনীতি-সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে’ গণতন্ত্র রক্ষায় সহনশীল রাজনীতির আহবান রাষ্ট্রপতির সম্মিলিত ইসলামী ব্যাংক: ‘কোনো গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না’ কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

বঙ্গবন্ধুর রক্ত মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬২৩৫ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। তিনি বেঁচে থাকলে আজ হয়তো বঙ্গবন্ধুর মতই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন। তাঁকে নিয়ে দেশ ও জাতি গর্ববোধ করতো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার ছোট ছেলে শহিদ শেখ রাসেলের স্মৃতির স্মরণে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েবসাইটে শেখ রাসেল শিশু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল শিশু কর্নারে শেখ রাসেল দিবস উদ্যাপন সংক্রান্ত, শেখ রাসেল পদক- ২০২২, শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালা-২০২২, শেখ রাসেল পদক নীতিমালা- ২০২২ এবং শেখ রাসেল ফটো গ্যালারিসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত আছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শেখ রাসেল এক সাহসী, প্রাণবন্ত সত্ত্বার নাম। মানবতার এক ব্যতিক্রমধর্মী প্রতীক শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১০ বছর বয়সে শিশু রাসেলকে তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকেরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা হলো এই হত্যাকাণ্ড, যা করতেও নির্মম ঘাতকরা কুণ্ঠিত হয়নি সেদিন।

তিনি বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তাঁর স্মৃতি। এই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গতবছর ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস ঘোষণা করেছে। এই দিবস বাংলাদেশের জনগণকে আদর্শ মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..