রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সিত্রাংয়ের প্রভাবে ভোলার ইলিশা ফেরিঘাট ক্ষতিগ্রস্ত, যান চলাচল ব্যাহত

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬৩৩৬ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলার ইলিশা ফেরিঘাটের দুটি পল্টুনই ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ ভোলা- লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে যানজটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্র জানায়, একটি পল্টুন মেরামত হওয়ায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু দুপুরের পর জোয়ারের পানিতে পল্টুনটি ডুবে ফের ফেরি চলচাল বন্ধ হয়ে যায়। ভোলা- লক্ষ্মীপুর নৌরুটের ইলিশা ঘাটে পৃথক দুটি পল্টুন রয়েছে। এর একটি লো-ওয়াটার ঘাট অপরটি হাই-ওয়াটার ঘাট। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দুটি ঘাটই ক্ষতিগ্রস্ত হয়। ভোলা চট্রগ্রাম রুটের যাত্রীবাহী বাসের চালক মিজানুর রহমান জানান, যাত্রী নিয়ে তিনি ইলিশা ঘাটে আসেন। কিন্তু জোয়ারের পানিতে পল্টুন ডুবে থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৬-৭ টায়ও ফেরিতে উঠতে পারবেন কিনা তা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ.এস.এম আজগর আলী ভোলায় ঘাট পরিদর্শনে আসেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব হাই ওয়াটার ঘাটটি মেরামত করার চেষ্টা চলছে। পাশাপাশি ঘাটের সমস্যা সমাধানে বিআইডব্লিউটিএ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..