বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মিরপুরে তিতাসের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৬০৩৬ বার পঠিত

রাজধানীর মিরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ৬ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিরপুরের ৫টি বাসা ও একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি।

তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না।

তিনি আরো বলেন,কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল- জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, অভিযানে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী শাহিদুর রহমান, মামুনুর রহমান, রফিকুল ইসলাম ও ডেপুটি ম্যানেজার, মোহাম্মদ আলী মির্জা মামুন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..