বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

কিশোরগঞ্জে যুব আন্দোলনের দফতর সম্পাদক নির্বাচিত হলেন শরীফুল

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৬২ বার পঠিত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির দফতর সম্পাদক নির্বাচিত হলন তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামের মৃত: আব্দুর রউফ মাষ্টারের ছোট ছেলে হা. মাও. মুহাম্মাদ শরীফুল ইসলাম।
গত ১০ফেব্রুয়ারী’২৩ শুক্রবার বিকেল ৩টায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় অবস্থিত দলটির
জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহন অনুষ্ঠানে’ সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম এই ঘোষনা প্রদান করেন।
মাওলানা শরীফুল ইসলাম তাড়াইল উপজেলা যুব আন্দোলনের বর্তমান সভাপতির দায়িত্বপালন করছেন। জেলা কমিটির দফতর সম্পাদক নির্বাচিত হওয়ায় গ্রামবাসী খুবই আনন্দিত।
 গ্রামের বাসিন্দা মুহাম্মাদ ইসলাম উদ্দীন শেখ জানান, মাও. শরীফুল ইসলাম একজন ত্যাগী নেতা, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতি ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার সফলতায় আমরা গর্বিত। আদর্শ রাজনীতি ও সমাজসেবায় তিনি আরো এগিয়ে যাবেন আমরা এমনটাই প্রত্যাশী। আমরা মনেকরি যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে আসীন হয়েছেন।
গ্রামের কৃষক মুহাম্মাদ তাহের উদ্দীন বলেন, মাও. শরীফুল ইসলামের সফলতা মানেই গ্রামবাসীর সফলতা। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পারিবারিক ভাবে তারা একটি সমৃদ্ধশালী পরিবার। সে সামাজিক ও চারিত্রিক ভাবে ক্লিন ইমেজের একজন মানুষ। সে সবসময় গ্রামবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়াবে আমরা এমনটাই চাই।
মাও. শরীফুল ইসলামের কাছে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই পীর সাহেব চরমোনাই’র আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। আমারা রাজনীতি করি কেবল জনগণের কল্যাণের জন্য। দলীয় ভাবে আমি জেলা শাখার দফতর সম্পাদক নির্বাচিত হয়েছি কিন্তু আমি তাড়াইলের সন্তান হিসেবে এলাকার জনগনের পাশে থাকতে চাই। এবং সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..