শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

” জাতির পিতার হত্যার বিচার দেখতে পারার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না: তৌহিদুল ইসলাম

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৯৩৬ বার পঠিত

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল বলেছেন, জাতির পিতার আদর্শের একজন সৈনিকের কাছে বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতে পারার চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না।

এর কারণ হিসেবে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যে সকল নেতা-কর্মী বঙ্গবন্ধুর হত্যার বিচার দেখতে পারেনি তারা হৃদয়ে রক্তক্ষরণে মারা গেছেন।

অত্র সংসদীয় আসনের স্থানীয় এমপি অথবা উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা কি পেলাম, আর কি পেলাম না সেটা বড় বিষয় নয়।

৭ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয়ে উপস্থিত শতাধিক দলীয় নেতা- কর্মীদের উদ্দ্যেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের মত বিশ্ব স্বীকৃত আদর্শিক একজন নেতার সৈনিক হতে পেরে আমরা গর্বিত। যার সারাটা জীবন কেটেছে দেশ তথা মানুষের কল্যাণে। প্রিয় এ নেতার রেখে যাওয়া স্বপ্নগুলো একের পর বাস্তবায়িত করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা টানা তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

সরকারের এসব উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় তথা উন্নয়নের ধারা অব্যহত রাখতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে দিয়ে তিনি আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা আজও তৎপর। পাশাপাশি পাড়া-মহল্লায় বোরকা পড়া কিছু নারী সমাজে জঙ্গিবাদ- বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবর্দা সজাগ থাকতে হবে বলেও জানান ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..