বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মদিনায় হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬০০৯ বার পঠিত
সৌদি আরবে মদিনায় ওমরা শেষে আল গাছিম ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে সাগর জোমাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)।
রোববার (২৬ মার্চ) সকালে নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সাগর ও তার দুলাভাই মোজাম্মেল সৌদি আরব প্রবাসী। তারা সৌদি আরবের আলগাছিমের উনাইযা নামক স্থানে কাজ করতেন। গত বৃহস্পতিবার তারা ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান। ওমরা হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে একই পরিবারের দুইজন ব্যক্তির নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারসহ পুরো এলাকাজুড়ে। নিহত সাগরের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, তাদেরকে তো আর ফিরে পাব না, অন্তত কবর যেন বাড়িতে দিতে পারি। তাই আমার ভাইয়ের ও দুলাভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন প্রবাসীর নিহতের খবর শুনেছি। নিহতদের মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..