বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মা’র উদ্যোগে নলছিটিতে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬০৪৫ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে (মুসলিম এইড অষ্টিলিয়া) মা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার ৭’শ ১৪টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার মোট ৮টি ভেন্যুতে ভলান্টিয়ারের মাধ্যমে হতদরিদ্র, অতিদরিদ্র, আয়বহির্ভূত, সীমিত আয়, শাররীক প্রতিবন্ধীতা ইত্যাদি বিষয় যাচাই বাছাই শেষে পরিবার ভিত্তিক এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ কেটি সিদ্ধ চাল, ২কেজি চিনি, ২লিটার সয়াবিন তেল, ১কেজি মশুর ডাল, ১কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর ও ২’শ গ্রাম ট্যাং সহ মোট ২৬ কেজি ৭’শ গ্রাম করে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

পহেলা রমজান থেকে শূরু করে সপ্তাহ ব্যাপী উপজেলার মালিপুর, সূর্যপাশা, অনুরাগ, পরমপাশা, বারইকরণ, জুরকাঠি, মোল্লার হাট, পাওতা গ্রামসহ ৮টি ভ্যেনুতে মোট ৭১৪টি দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১৯০৬৩.৮কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকালে (মুসলিম এইড অষ্ট্রেলিয়া) মা’র বরিশাল বিভাগীয় সমন্বায়ক আঃ ওহাব তালুকদার, ব্যারিষ্টার মাইনুল করিম, সমাজ সেবক নেয়ামুল করিম, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, রানাপাশা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, শিক্ষক কবির হোসেন, ভলান্টিয়ার মোস্তফা কামাল, সমাজ সেবক আবু হানিফ, মনিরুল ইসলাম, ফজলে আলী খান, ব্যাংক কর্মকর্তা সাকিব খান, বখতিয়ার মিয়াসহ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..