বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

মির্জাগঞ্জে বিভিন্ন অপরাধে ৩জন আটক

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬১১৩ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ ‍উপজেলায় দুটি চোরাই গরু, পূর্বের ছয়টি ছাগল চোরের মূল হোতা ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায় গত ৬ই এপ্রিল উপজেলার গাবুয়া এলাকা থেকে রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ও পাহারাদারের সহযোগীতায় ২টি গরুসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো: রিপন গাজী, পিতা: মৃত: ইউসুফ গাজী, সাং- উত্তর রানীপুর, থানা:মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী।

উল্লেখ্য যে, গরু চোরকে গ্রেফতার করতে সহায়তা করায় পাহারাদার সোনা মিয়াকে পটুয়াখালী পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম  ২০০০ টাকা পুরুষ্কার প্রদান করেন।

গরু চোরকে গ্রেফতার করতে সহায়তা করায় পাহারাদার সোনা মিয়াকে পটুয়াখালী পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম এর পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন ২০০০ টাকা পুরুষ্কার প্রদান করেন।

এদিকে পূর্বে ছয়টি ছাগল উদ্ধার হওয়া মামলার জেরে ছাগল চোরদের মূল হোতা মোস্তফা ওরফে মো: বেল্লাল মল্লিককে গ্রেফতার করা হয়েছে সে বরগুনা জেলার বেতাগী থানার পূর্ব কাউনিয়ার মল্লিক বাড়ির মো: ফখরুদ্দীন (শাহ আলম মল্লিক) এর ছেলে।

অপরদিকে ৮পিস ইয়াবা ও সাথে থাকা ইয়াবা বিক্রির ৯,৫০০ টাকা সহ হাবিুবর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি পশ্চিম সুবিদখালীর মৃত বজলুর রহমানের ছেলে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..