বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

মুরাদনগরে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৯২ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ আজিমিয়া এতিমখানায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

একই সাথে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় এতিমখানার পরিচালক মাওলানা বশীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, মাওলানা আলাউদ্দিন, হাফেজ শেখ অহিদুজ্জামান, মাওলানা বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকারিয়া সরকার, উপজেলা যুবলীগের সদস্য নুরউদ্দিন সরকার রিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম, মামুন মিয়া, গোলাম নবী রিন্টু, মাওলানা সাজিদুল ইসলাম, হুমায়ন কবির সরকার, মাহবুব আলম ও মিজানুর রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..