শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে দৃষ্টিকটু পোস্টার লাগানোর অপরাধে ‘ভারত হারবাল’কে জরিমানা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত
মুরাদনগরে দৃষ্টিকটু পোস্টার লাগানোর অপরাধে ‘ভারত হারবাল’কে জরিমানা ---- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অননুমোদিত স্থানে দৃষ্টিকটুপূর্ণ ও বিব্রতকর পোস্টার লাগানোর অপরাধে ‘ভারত হারবাল’ নামের একটি ইউনানী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভারত হারবাল’ নামে উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বিভিন্ন দেওয়ালে ও জনসমাগমস্থলে দৃষ্টিকটুপূর্ণ পোস্টার লাগিয়ে রেখেছিল। এসব পোস্টারের কারণে পথচারীরা অস্বস্তি বোধ করছিলেন এবং এলাকায় নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছিল।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত “দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি অবিলম্বে সব পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এসময় ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার কিংবা দেয়াল লিখনের মাধ্যমে পরিবেশ দুষণকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..