শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

মুরাদনগরে বাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের ছায়া

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৮৫ বার পঠিত
মুরাদনগরে বাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার---- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত খামার থেকে মোঃ মিনহাজ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত মিনহাজ উপজেলার পীরকাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে খাবার খেয়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হন মিনহাজ। এরপর রাত অবধি তিনি আর বাড়ি ফেরেননি। এশার নামাজের পরও খোঁজ না মেলায় পরিবারের মাঝে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে খোঁজাখুঁজির সময় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের সন্দেহ হঠাৎ এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত পরিবারের দাবি, মিনহাজকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। সুরতহালের সময় কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন পাওয়া গেলেও তা গুরুতর আঘাতের মতো মনে হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

একজন তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মিনহাজের পরিবারও ভেঙে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..