বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মির্জাগঞ্জে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৮৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি’র তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএনপির তিন নেতা হলেন-মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা খান ও উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম সরোয়ার হাওলাদার।

বিএনপি নেতাদের অব্যাহতির বিষয় জেলা বিএনপির স্বাক্ষরিত পত্র থেকে জানা যায় , ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির ওই তিন নেতার বিরুদ্ধে বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর প্রেক্ষিতে গত ৮ আগস্ট তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্য গোলাম সারোয়ার হাওলাদার লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর কোন জবাব দেননি। অন্য দুইজন মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা খানের লিখিত ও মৌখিক জবাব জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার হাওলাদার বলেন, ইতিপূর্বে আমি কারণ দর্শানোর কোন নোটিশ পাইনি। আজকে জেলা বিএনপির স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমিক জানতে পারলাম আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..