সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

মসজিদের ইমাম পালিয়েছে মির্জাগঞ্জে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯০৯ বার পঠিত

মো: জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমরা রাজনীতিবিদরা যা পারিনি ছাত্র-জনতা তা পেরেছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার গণঅদ্ভুত্থনে পালিয়েছে, তার মন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যানরা এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, রাইসা গ্রুপ বিডির চেয়ারম্যান রেজাউল করিম, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন প্রমুখ।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফিরোজ আলম গোলদারসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলতাফ হোসেন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ অনুষ্ঠানে ৫ শত পরিবারের মাঝে উপহার হিসেবে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১ বস্তা (২৫ কেজি), আটা ৪ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ কেজি, হলুদ ১ প্যাকেট, মরিচ ১ প্যাকেট, সেমাই ২ প্যাকেট, পেঁয়াজ ২ কেজি, চিড়া ১ কেজি ও রসুন ১ কেজি। এছাড়াও ২২ শত কম্বল বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..