রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী! মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোরেলগঞ্জ সরকারি এস এম কলেজে তিন শিক্ষককে বিদায় জানিয়ে স্মরণীয় আয়োজন

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৪৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে তিনজন গুণী শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা।

রবিবার (৭ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায় জানানো হয় কৃষিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আফজাল ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এসএম জালাল উদ্দিন এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. ইসমাইল হোসেনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছবীর আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির। এছাড়া বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাকির হোসেন রিয়াজসহ অন্যান্য প্রভাষক ও কর্মকর্তারা।বিদায়ী শিক্ষকেরা তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ পরিবারের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের উপস্থিতিতে, যিনি কলেজের একটি নতুন আইসিটি ল্যাব উদ্বোধন করেন। আয়োজনের শেষ ভাগে অতিথিদের সম্মানে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..