বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৩২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৫০ বার পঠিত

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দেশব্যাপী যৌথবাহিনীর অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি স্টিলের চাপাতি, ২টি বার্মিজ চাকু, ১টি স্টিলের জং ধরা ছুরি এবং ১টি স্টিলের কিরিচ উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..