রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে (৫৬) গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, ১৪ (মার্চ) শুক্রবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার ধলা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, রমজান আলী তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। ২০০৪ সালে তার বিরুদ্ধে তাড়াইল থানায় একটি সিধেল চুরির মামলা হয়। উক্ত মামলায় তার ৫ বছরের সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল। ২০ বছর আত্মগোপনে থাকা এ আসামী গত রাত বৃহস্পতিবার নিজ গ্রাম ধলায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করি। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..