বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত
হঠাৎ অস্থির ডালের বাজার------------------------- সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে হঠাৎ অস্থিতর হয়ে উঠেছে ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের ডালের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে ডালের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। ব্যবাসায়ীদের অভিযোগ, বাজারে তদারকি নেই। পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম।

ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ডাল। দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে, তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এ পণ্য। কিন্তু সে ডালের বাজারও বেশ চড়া । পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ২০ টাকা। খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরও বেশি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। বেড়েছে দেশি মশুর ডালের দামও।

বলা হচ্ছে, আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম। স্থানীয় উৎপাদন যেহেতু কম, তাই আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়।

হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম? এ বিষয়ে সরকারের কোনো সংস্থার নেই তদারকি। বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে। এদিকে, তিন পণ্যের মধ্যে স্বল্পমূল্যে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে টিসিবি। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। ডালের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..