বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

জামাত প্রার্থী সুলতান আহমদের বেতাগীতে মতবিনিময় ও গণসংযোগ 

বেতাগী (বরগুনা)  প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত
জামাত প্রার্থী সুলতান আহমদের বেতাগীতে মতবিনিময় ও গণসংযোগ .......................ছবি সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার অন্যতম সদস্য ধানমন্ডি থানার নায়েবে আমির আলহাজ্ব ডা: সুলতান আহমদ নেতা-কর্মিদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর সাইদুল ইসলাম সোহরাব, সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন ও পৌর জামায়াতে সহ-সভপতি হাফেজ মাহাবুবুর রহমান সহ অন্যান্যরা।
তাছাড়াও তিনি বেতাগী সরকারি কলেজ, বেতাগী সলেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী ও কেন্দ্রীয় জামে মসজিদে মতবিনিময় করেন। এ সময় বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমীর চন্দ্র বেপারী, সলেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা প্রভাষক আ; হাই নেছারি সহ স্থানীয়গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরগুনা -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা: সুলতান আহমদ বলেন, জামায়াত করার অপরাধে ইতোমধ্যে দীর্ঘদিন সম্পূর্ণ অন্যায়ভাবে কারাভোগ ও নানা ধরনের নির্যাতন, বিশেষ করে রিমান্ডে নেওয়া থেকে শুরু করে একাধিকবার পুলিশি মামলা, ডিবির নির্যাতন ও হয়রাণির শিকার হয়েছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারকে তাড়াতে দেশের অনেক ছাত্র ও যুবক মারাগেছে। তাদের আত্মত্যাগ ও মর্যাদা রক্ষায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা এবং দাঁড়িপালা মার্কাার প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..