শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৬১ বার পঠিত

ইসলামী আন্দোলন বংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজি আতাউর রহমান বলেছেন, আমরা ইসলামি দলগুলো একবক্স নীতিতে আছি এবং থাকব। জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গাজি আতাউর রহমান বলেন, আমরা ওয়ানবক্স পলিসিতে আছি এবং থাকব। সামনে দেখাবো আপনাদের।

ওয়ানবক্স পলিসিতে আপনাদের সঙ্গে জামায়াত থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত থাকবে কিনা সে প্রশ্ন জামায়াতের কাছে করেন।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে এগোব। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। এখানে কেউ কারো ওপর ডমিনেট করবে না, কেউ কারো ওপর চাপ প্রয়োগ করবে না। সেই পরিবেশটা যদি থাকতো আসন কম-বেশি কোনো বড় বিষয় হতো না। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলন অতীতেও কখনো মানেনি। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থানে আছি। কেউ যদি আমাদের প্রতি ইনজাষ্টিস (অবিচার) করে বা অবহেলা করে তাহলে আমরা তো সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনা। আত্মসম্মানবোধ তো সবারই আছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে আছে। কার কী অবস্থান তাও সবাই জানে ।

গাজি আতাউর রহমান বলেন, আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ। সবই বায়াস্ট সমীক্ষা যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। অনেকে সমীক্ষাকেই মানদণ্ড মনে করে। একটা সমীক্ষা এসেছে যেখানে বিএনপিকে ৩৪%, জামায়াতকে ৩৩%, এনসিপিকে ৭% দেখানো হয়েছে। জামায়াত এনসিপি তো এখন ঐক্যবদ্ধ তাছে। তারা ২ দল মিলে হয় ৪০% । ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে ৩% । এই ৩% এর তো আর ভ্যালু থাকেনা। মানুষ কিন্তু বোকা না, তারা বোঝে যে এগুলো কারা করছে। আসল কথা হলো একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। এ সমস্ত ভাওতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের পথরেখা নির্ধারণ করি তাহলে তো একটা বিপর্যয় হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগীদের সঙ্গে আলোচনা করছি। আমরা সবার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..