রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

আকস্মিক দুঃসংবাদে যেন থমকে গেছে লিওনেল মেসির পৃথিবী। দীর্ঘ অসুস্থতার পর তাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন বাবা হোর্সে মেসি। আর বাবাকে শেষ বিদায় জানাতে এরই মধ্যে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন মেসি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাড়ি জমান আর্জেন্টাইন মহাতারকা।

ফোর্ট লডারডেল থেকে স্থানীয় সময় সকালে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি। ক্যারিয়ারের শুরু থেকে মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা হোর্হে। ছেলের ফুটবলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সে মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতেই এবার শৈশবের শহরে ফিরলেন মেসি। একই সঙ্গে মা সেলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

হোর্হে মেসির শেষকৃত্য ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হওয়ার কথা। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত থাকবেন। তবে মেসির বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে সমাধিস্থলের বাইরে ভিড় করেছেন অসংখ্য সমর্থক। প্রিয় তারকার এই কঠিন সময়ে সমবেদনা ও ভালোবাসা জানাতেই সেখানে জড়ো হন তারা।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামিও মেসিকে ছুটি দিয়েছে। ফলে লিগস কাপের গ্রুপ পর্বে মন্তেরেরির বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখা হয়নি। ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে মেসিকে ছাড়া ম্যাচটি হেরেছে মায়ামি। দে পলের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হারতে হয় তাদের।

শেষকৃত্য সম্পন্ন করার পর মেসির মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে ক্লাব তার ফেরার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাইছে না। পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সময় কাটানোর সুযোগই দেয়া হবে তাকে।

এদিকে হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, নিজ শহরের রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ফুটবলজীবনে মেসির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর একজন ছিলেন হোর্হে। আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও ছেলের ক্যারিয়ারের পেছনে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ফুটবল বিশ্বে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..