শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা

মাধ্যমিকের ১২ লাখ বই এখনো পৌঁছায়নি ভোলায়

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৩২০ বার পঠিত

আনুষ্ঠানিকভাবে এবার বই উৎসব না হলেও নতুন বইয়ের পরশ থেকে বঞ্চিত হয়নি ভোলার শিক্ষার্থীরা। জেলার ১ হাজার ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৬৪ হাজার ৬ শত ৪৬ শিক্ষার্থীর মাঝে ১২ লাখ ৫৭ হাজার ৫২৯ টি বই বিতরণের শুরু হয়েছে। বছরের প্রথম দিনে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা।প্রাথমিকের সব বই এসে পৌঁছালেরও জেলার ৫১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৩ লাখ ৭২ হাজার ২২৮ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ চাওয়া সব বই এখনো জেলায় এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এখনো মাধ্যমিকের ১২ লাখ ২৬ হাজার বই জেলায় এসে পৌছায়নি। আজ শনিবার অনানুষ্ঠানিক ভাবে প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে এ বই বিতরণ শেষ হবে বলে জানা গেছে।
নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা জানান, করোনার কারণে বই উৎসব না হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেছি শ্রেণিভেদে পর্যায়ক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা সারমিন জানান, বই উৎসব না থাকলেও নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা অনেক খুশি আনন্দিত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, বই বিতরণে কোন সমস্যা হচ্ছে না। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সে অনুযায়ী কাজ করছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস জানিয়েছেন, জেলার ৭ উপজেলার ৫১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৩ লাখ ৭২ হাজার ২২৮ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জেলা শিক্ষা বিভাগ থেকে ৪২ লাখ ৪৯ হাজার ৮৩ টি বইয়ের চাহিদা দেওয়া হলেও এ পর্যন্ত পাওয়া গেছে ৩০ লাখ ২২ হাজার ১৫৭ টি বই। এখনো ১২ লাখ ২৬ হাজার ৯ শত ২৬ টি বই ঘাটতি রয়েছে। তিনি আরও জানান, শনিবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। আগামীতে সব শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..