বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

সমান সংখ্যক ক্যাচের রেকর্ডে সৌম্য ও সাদমান

ক্রীড়া প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৩০৪ বার পঠিত

উইকেটরক্ষক ছাড়া ফিল্ডার হিসেবে এক ইনিংসে চার ক্যাচ নিয়ে সাদমান ইসলাম স্পর্শ করলেন দেশের রেকর্ড। এর আগে এক ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধুমাত্র সৌম্য সরকারের।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম দিন একটি ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় দিন সকালে কিউইদের আরও তিন ব্যাটারকে মুঠোবন্দি করেন সাদমান।

খেলার প্রথম দিনে শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে রস টেইলের ক্যাচ নেন সাদমান। আর দ্বিতীয় দিন রোববার শরিফুলের বলেই রাচিন রবীন্দ্রর ক্যাচ নেন তিনি তৃতীয় স্লিপে। মেহেদী হাসান মিরাজের বলে লং অনে কাইল জেমিসনের সহজ ক্যাচ সাদমান। এরপর অধিনায়ক মুমিনুল হকের বলে রিভার্স সুইপ করেন হেনরি নিকোলস। শর্ট থার্ড ম্যানে একটু লাফিয়ে বল মুঠোয় নিয়ে রেকর্ড ছুঁয়ে ফেলেন সাদমান।

এর আগে সৌম্য রেকর্ডটি গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে। কলম্বোর পি সারা ওভালে দেশের শততম টেস্টে সেবার উপুল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমলের ক্যাচ নিয়েছিলেন সৌম্য।

এদিকে উইকেটরক্ষক না হয়েও টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের বিশ্বরেকর্ড যৌথভাবে ১৩ জনের। সবাই নিয়েছেন ৫টি করে ক্যাচ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..