মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত বয়ে আনছে কষ্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬১২৬ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

আজ মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। তীব্র শীতে দিনমজুর এবং খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি বেশি দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপবাহ। আজ সকাল ৯টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ শীতে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমূল মানুষেরা ।

উত্তরের জনপদ গাইবান্ধায় জীবন-জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

মৌলভীবাজারের ওপর দিয়ে এখন বইছে মৃদৃ শৈত্যপ্রবাহ। কনকনে শীত এবং হিমেল হাওয়ার কারণে হাওড়পাড় এবং চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রামে তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষ। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচর এলাকায় সবচেয়ে বেশি শীতের প্রভাব পড়েছে।

শীত শৈত্যপ্রবাহ

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..