মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ফাতিমা আকতার মিম, ​কাঁঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
মো. মেহেদী হাসান------------ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মেহেদী হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তাঁর নিজ এলাকা ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মেহেদী হাসান কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের সেন্টার হাট বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

​মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে—মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ধারণের শক্তি দান করেন।

এদিকে, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চালকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, “বেপরোয়া গতি নয়, সতর্কভাবে গাড়ি চালান। চালকদের সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি প্রাণ, রক্ষা করতে পারে একটি পরিবার।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..