বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৭ প্রার্থী বৈধ ঘোষিত আমতলীতে মালামাল চুরির ঘটনায় হতাশা, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ তাড়াইলে রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ছাত্রীদের উপহারের সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত

তাড়াইলে রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া রিপোর্টার):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ী মদীনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, মাদরাসার পরিচালক মুফতি শহিদুল্লাহ, তালজাঙ্গা ইউনিয়ন তাবলীগ জামায়াতের আমীর মো. শিহাব উদ্দিন ও মো. মোয়াজ্জেমসহ অন্যান্য অতিথি ও অভিভাবকবৃন্দ।

সম্মেলনে মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদরাসার শিক্ষাকার্যক্রমের উন্নতি ও শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..