বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..