বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

সু চির সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৭৯৯ বার পঠিত
ফাইল ছবি

মিয়ানমার সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট হতিন কিয়াও, ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি ও সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পরদিন রোববার তিনি মিয়ানমারের নেতাদের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

গত আগস্টের শেষের দিকে রাখাইনে দেশটির নিরাপত্তাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলার জবাবে রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে ক্লিয়ারেন্স অভিযান শুরু করে সেনাবাহিনী। এই অভিযান শুরুর পর ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা রাখাইনে তাদের ওপর হামলা চালিয়ে, বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। রাখাইনে সেনাবাহিনীর রক্তাক্ত এই অভিযানের জেরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার। পশ্চিমা বিশ্ব থেকে একঘরে হয়ে পড়ার সময় থেকেই মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে চীন। রোহিঙ্গা নিপীড়নের জেরে আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বেইজিং।

শনিবার ঢাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমার এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক উপায়ে সমাধান করা উচিত। এই সঙ্কটে বাইরের পক্ষগুলোর জড়িয়ে পড়া অনুচিত।

রোববার নেইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্ট হতিন কিয়াও, ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি ও সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার দেশটিতে এশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে নেইপিদোতে। বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জোরালো আলোচনা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..